২৪ ঘণ্টায় শনাক্ত ১৫১ কোভিড-১৯ রোগী, মৃত্যু ছয় জনের


FE Team | Published: November 13, 2021 17:28:27 | Updated: November 14, 2021 09:38:35


কোভিড প্রতিরোধে এখন স্কুলশিক্ষার্থীরাও পাচ্ছে টিকা। ফাইল ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫১ জন কোভিড-১৯ রোগী শনাক্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১২ এপ্রিল। বাংলাদেশে মহামারীর প্রাদুর্ভাব শুরুর পরের মাসটির ওই দিনটিতে ১৩৯ জন রোগী শনাক্ত হয়েছিল, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত একদিনে শনাক্ত ১৫১ জনকে নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৭২ হাজার ২৭৮ জনে।

এই সময়ে মৃত্যু হয়েছে হয়েছে ছয় জনের। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯১৮।

সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে উঠেছে ১৯২ জন কোভিড রোগী। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩০৩ জন।

Share if you like