২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে


FE Team | Published: October 02, 2021 17:54:45 | Updated: October 03, 2021 10:13:46


-এফই ফাইল ছবি

দেশে দিনে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ছয়শর নিচে নেমেছে, যা গত সাড়ে ৪ মাসে সর্বনিম্ন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও মৃত্যু বেড়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ৫৮৯ জন রোগী শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৭ হাজার ৩৪৭।

এই সময়ে মারা গেছে ২৪ জন। তাদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৭ হাজার ৫৫৫।

গত এক দিনে সেরে উঠেছে ৭৪১ জন, তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠল ১৫ লাখ ১৭ হাজার ৬৪২ জন।

এই সময়ে নমুনা পরীক্ষা ১৭ হাজার ২৮৩। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩ দশমিক ৪১ শতাংশ।

Share if you like