১৩৩ আরোহী নিয়ে চীনা বিমান বিধ্বস্ত


এফই অনলাইন ডেস্ক | Published: March 21, 2022 15:14:08 | Updated: March 22, 2022 10:01:57


১৩৩ আরোহী নিয়ে চীনা বিমান বিধ্বস্ত

চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ১৩৩ জন আরোহী নিয়ে দেশটির গুয়াংশি প্রদেশে বিধ্বস্ত হয়েছে বলে খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিবিসি জানিয়েছে, বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি স্থানীয় সময় সোমবার বিকাল সোয়া ৩টায় কুনমিং থেকে যাত্রী নিয়ে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল। গুয়াংশির পার্বত্য এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে জঙ্গলে আগুন ধরে যায়।

এ দুর্ঘটনায় হতাহতের বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আসেনি।

Share if you like