১২ দিনে দেশে কোভিড রোগীর সংখ্যা এক লাখ বেড়েছে


FE Team | Published: February 12, 2022 17:07:51 | Updated: February 12, 2022 21:30:49


ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার কোভিড পরীক্ষার জন্য নমুনা দিতে আসা মানুষের লাইন। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওমিক্রনের দাপটে ১২ দিনে দেশে কোভিড রোগীর সংখ্যা এক লাখ বেড়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় যত রোগী শনাক্ত হয়েছে, তার দেড় গুণ বেশি সুস্থ হয়ে উঠেছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৩ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। তাদের নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

গত ১ ফেব্রুয়ারি রোগীর সংখ্যা ১৮ লাখ পেরিয়ে ছিল। তার ১২ দিন পর আরও এক লাখ রোগী যোগ হল।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৮ হাজার ৮২১ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জন কোভিড রোগীর। তাদের নিয়ে মহামারীতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১।

Share if you like