১০১ টাকা কাবিনে রাজ-পরীমনির ‘আনুষ্ঠানিক বিয়ে’


এফই অনলাইন ডেস্ক | Published: January 23, 2022 17:58:38 | Updated: January 24, 2022 13:18:04


১০১ টাকা কাবিনে রাজ-পরীমনির ‘আনুষ্ঠানিক বিয়ে’

সবাইকে আড়ালে রেখে ঘরোয়াভাবে বিয়ের পর্ব তারা সেরেছিলেন প্রায় তিন মাস আগেই, এবার আত্মীয়, বন্ধু আর সহকর্মীদের নিয়ে ঘটা করে আনুষ্ঠানিকতা সারলেন পরীমনি ও শরিফুল রাজ।

সেই অনুষ্ঠানের কিছু ছবি ফেইসবুকে প্রকাশ করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ও চয়নিকা চৌধুরী। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শনিবার রাতে বনানীর বাসায় জমকালো আয়োজনে যাবতীয় রীতি মেনে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন পরীমনি ও রাজ; অবশ্য বিয়ের মূল কাজটি তারা সেরেছিলেন গত ১৭ অক্টোবরই।

বিয়ের তিন মাস পর কাবিনের বাখ্যায় পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ওরা নিজেরা নিজেরা বিয়ে করেছিল; পরিবারের সদস্যরা জানতেন না। দুই পরিবারের সদস্যরা একসঙ্গে হয়েছেন। পরে ওইটার (বিয়ের) আবার একটা মকশো হইছে। ওরা হলুদ করল, বিয়ে করল আরকি।

বিয়েতে পরীমনির উকিল বাবার দায়িত্ব পালন করেছেন পরিচালক রেদওয়ান রনি; নির্মাতা-অভিনেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও অভিনেতা ডি এ তায়েব।

বিয়ের অনুষ্ঠানে সোনালী ও খয়েরী পোশাকে ক্যামেরার সামনে ধরা দেন হাস্যোজ্জ্বল এ জুটি; বিয়ের আগের দিন গায়ে হলুদের আনুষ্ঠানিকতাও সারা হয় পরীমনি ও রাজের। তিন মাস আগে এর কোনোটিরই সুযোগ মেলেনি।

শরিফুল রাজ আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সবকিছু গুছিয়ে তারা জমকালো আয়োজনে বিয়ে-পরবর্তী আনুষ্ঠানিকতা সারতে চান।

১০ জানুয়ারি পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমনি ও রাজ।

Share if you like