Loading...
The Financial Express

সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল

| Updated: June 10, 2022 16:03:19


সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ল

বাজেটের ডামাডোলের মধ্যে বাড়ল সয়াবিন তেলের দাম, যদিও গত সপ্তাহে বাণিজ্যমন্ত্রী তা কমার আভাস দিয়েছিলেন।

বৃহস্পতিবার সংসদে বাজেট প্রস্তাবের দিন বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, বাংলাদেশে ভেজিটেবল অয়েল অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন দর নির্ধারণ করেছে।

নতুন দর অনুযায়ী, সয়াবিন তেলের ১ লিটার বোতলের খুচরা দাম হবে ২০৫ টাকা, যা এতদিন ছিল ১৯৮ টাকা।

৫ লিটারের বোতলের দাম হবে ৯৯৭ টাকা, যে দাম আগে ছিল ৯৮৫ টাকা।

আর খোলা সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হবে ১৮৫ টাকায়, যা আগে ছিল ১৮০ টাকা।

আর পাম তেলের খুচরা দাম হবে প্রতি লিটার ১৫৮ টাকা, যা আগে ছিল ১৭২ টাকা।

করোনাভাইরাস মহামারীর মধ্যে ইউক্রেইন যুদ্ধ শুরুর পর সয়াবিনসহ ভোজ্য তেলের দর বিশ্ববাজারে চড়তে থাকায় এক মাস আগেই সয়াবিন তেলের দাম লিটারে ৪০ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে দাম বাড়ানো হয়েছিল গত ফেব্রুয়ারিতে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গত ২ জুন বলেছিলেন, ভোজ্য তেলের দাম আর বাড়বে না, বরং কমতে পারে।

তার ৭ দিনের মধ্যে উল্টোটাই ঘটল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic