Loading...

সৌদি প্রবাসীদের কোয়ারেন্টিনের ২৫,০০০ টাকা দেবে সরকার


-File photo -File photo

করোনাভাইরাস মহামারীকালে সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের হোটেলে কোয়ারেন্টিন খরচের জন্য ২৫ হাজার টাকা করে দেবে সরকার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

প্রবাসীদের জন্য সৌদি আরবে কোয়ারেন্টিনের ব্যবস্থা সরকারি উদ্যোগে: পররাষ্ট্রমন্ত্রী

এই অর্থ প্রবাসী কর্মী বা মনোনীত প্রতিনিধির ব্যাংক হিসাবে পাঠানো হবে বলে রোববার জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বাংলাদেশের প্রবাসী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সৌদি আরবে। মহাকারীকালে যারা ফিরে এসেছেন, তাদের সেখানে গেলে সাতদিন হোটেলে নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।

রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভরশীল বাংলাদেশের সরকার প্রবাসী কর্মীদের এই ব্যয় ভার বহনে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০ মে ২০২১ হতে ৩০ জুন ২০২১ পর্যন্ত যেসব সৌদি আরব প্রবাসী বাংলাদেশি কর্মী বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন পালন করেছে বা করবে, তাদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড হতে কর্মী প্রতি ২৫ হাজার টাকা করে ভর্তুকি প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।”

সংশ্লিষ্ট কর্মীরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে সংগ্রহ করে তা পূরণ করে ৭ জুন ফ্লাইটের দিন বহির্গমনের আগে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিতে পারবেন।

আবেদনপত্রের সঙ্গে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) দেওয়া স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি, পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি, পাসপোর্টে সংযুক্ত ভিসার ফটোকপি, টিকেটের ফটোকপি এবং হোটেল বুকিংয়ের তথ্যের ফটোকপি জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন বা করছেন, তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ পূর্বক ৩০ জুন তারিখের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।”

Share if you like

Filter By Topic