Loading...

সোনারগাঁয়ে পিকআপভ্যান উল্টে প্রাণ হারালেন ২ জন

| Updated: May 01, 2021 18:05:00


সোনারগাঁয়ে পিকআপভ্যান উল্টে প্রাণ হারালেন ২ জন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিকআপভ্যান উল্টে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহতরা হলেন- সোনারগাঁ উপজেলার দঁড়িকান্দি এলাকার আব্দুল খালেকের ছেলে কবির হোসেন (৩৮) ও নাজিরপুর এলাকার মো. ইয়ানুসের ছেলে আমির হোসেন (৪৪)।

উপজেলার দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় শনিবার ভোরে এ দূর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান।

আহত মো. খলিল (৫০), আমির হোসেন (৪০) ও ঠোটালিয়া এলাকার আল আমুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে ওই পাঁচ সবজি ব্যবসায়ী সবজি সংগ্রহ করে পিকআপভ্যানে করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। শনিবার ভোরে তারা সবজি সংগ্রহ করে পিকআপ ভ্যানে করে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

“পথে ইউটার্ন নেওয়ার সময় আরেকটি গাড়ির ধাক্কায় পিকআপভ্যানটি উল্টে যায় এবং পাঁচজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যান।“

পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

 

 

Share if you like

Filter By Topic