সেন্সর বোর্ডের অনুমোদন পেল অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা


FE Team | Published: June 06, 2022 22:43:18 | Updated: June 07, 2022 16:48:11


সেন্সর বোর্ডের অনুমোদন পেল অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’, ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা

অনন্ত জলিলের দিন: দ্য ডে সেন্সর বোর্ডে প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড; দুয়েক দিনের মধ্যেই সেন্সর সনদ হাতে পাবেন এ প্রযোজক-অভিনেতা।

সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে সনদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন; আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দুয়েক দিনের মধ্যেই সনদ দেওয়া হবে।

ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল; প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার অনন্ত জলিলের বরাতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেন্সর সনদ হাতে পেয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে প্রশ্নের জবাবে মমিনুল হক জানান, তাকে এখনও সেন্সর সনদ দেওয়া হয়নি; তবে সনদ দেওয়া হবে।

আসছে ঈদুল আজহায় সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন অনন্ত জলিল; যদিও এর আগে কয়েকবার মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে গেছেন এ প্রযোজক।

বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরানে সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

সিনেমায় অনন্ত জলিল ছাড়াও তার স্ত্রী ও চিত্রনায়িকা বর্ষাসহ আরও অনেকে অভিনয় করেছেন।

কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আফ্রিকার প্যাভিলিয়ন ভাড়া করে সিনেমার ট্রেইলার প্রকাশ করেছেন অনন্ত জলিল।

Share if you like