Loading...

সেগুনবাগিচায় মাইক্রোবাসের ভেতরে দুই ওয়ার্কশপকর্মীর লাশ

| Updated: August 31, 2021 19:50:33


সেগুনবাগিচায় মাইক্রোবাসের ভেতরে দুই ওয়ার্কশপকর্মীর লাশ

ঢাকার সেগুনবাগিচা এলাকার একটি মাইক্রোবাস থেকে মোটর ওযার্কশপের দুই কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

ওই দুই তরুণের নাম রাকিব ও সিয়াম। তারা ওই এলাকার বাচ্চু মটরস নামের একটি ওয়ার্কশপের কর্মী।

মঙ্গলবার সকালে তাদের অচেতন দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক জানান, তারা আগেই মারা গেছেন।

শাহবাগ থানার এসআই জব্বার হোসেন বলেন, “সেগুনবাগিচার নাভানা সিএনজি কনভারশন ওয়ার্কশপের সামনে একটি মাইক্রেবাস রাখা ছিল রঙ করার জন্য। সেই গাড়ির ভেতরে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়।”

তাদের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন ছিল না বলে জানান এসআই জব্বার। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্থানীয়দের বরাতে শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার জানান, ওই দুইজন গভীর রাত পর্যন্ত ওই গাড়ি রঙ করার কাজ করেছেন। সকালে গাড়ির ভেতরেই তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

“মৃত্যুর কারণ আমরা এখনই বলতে পারছি না। গ্যাসের কারণেও হতে পারে। ময়নাতদন্তের পর বলা যাবে।“

Share if you like

Filter By Topic