সমাজের সুবিধাবঞ্চিত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসেবায় এগিয়ে এসেছে প্রাইম ব্যাংকের নারী উদ্যোগ নীরা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নীরা মাস' উদযাপনের অংশ হিসেবে প্রাইম ব্যাংক এর বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ তাদের শাখার আশে পাশের কমিউনিটি পরিদর্শন করে নারীদের স্বাস্থ্যসেবায় সহায়তা করেন এবং তাঁদের আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক জ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, এই মহামারীর সময়ও প্রাইম ব্যাংক এর নারী কর্মকর্তাবৃন্দের একটি দল ঢাকা শহরের বস্তিতে গিয়ে স্বাস্থ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সাহসী ও চ্যালেঞ্জিং উদ্যোগ গ্রহণ করেছে। এই সামগ্রীগুলো সমাজের সুবিধাবঞ্চিত নারীদের মৌলিক স্বাস্থ্য সামগ্রীর প্রয়োজনীয়তা মেটাবে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাহায্য করবে।
নীরা মাস এর আওতায় নীরা দেশব্যাপী শাখাসমূহের মাধ্যমে নারীদের জন্য বিভিন্ন কল্যাণকর উদ্যোগ গ্রহণ করবে।
নীরা সমাজের সকল ক্ষেত্রের নারীদের আর্থিক স্বাধীনতা, সামাজিক অগ্রগতি, নারীর সার্বিক কল্যাণ ও সুস্থতায় প্রতিশ্রুতিবদ্ধ।
জাতীয় উন্নয়নে নারীদের অবদানকে স্বীকৃতি দেয় নীরা। নারীরা যাতে তাঁদের সম্ভাবনা বাস্তবায়ন ও স্বপ্নপূরণ করতে পারে সে লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরির প্রতিশ্রুতি নিয়ে কাজ করে নীরা।