Loading...

সিরাজগঞ্জে বাস উল্টে নিহত ৪

| Updated: December 31, 2021 22:02:00


Representational image Representational image

সিরাজগঞ্জের সলঙ্গায় বাস উল্টে চারজনের মৃত্যু হয়েছে, যাদের একজন পুলিশের পরিদর্শক। তাছাড়া এ ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে হাটিকুমরুল-বনপাড়া সড়কের গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

তারা হলেন পুলিশের পরিদর্শক সতেন্দ্র নাথ প্রামানিক (৫৪) ও পাবনার চাটমোহর উপজেলার কুমারপাড়া আব্দুল হামিদের স্ত্রী সফুরা বেগম (৬২)।

পরিদর্শক সত্যেন্দ্রনাথ রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আব্দুলাহিল বাকী ঘটনাস্থল থেকে বলেন, ন্যাশনার ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় একটি ভ্যান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী ও ভ্যানের এক যাত্রী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পড়া যান দুটি উদ্ধারে কাজ চলছে বলে জানান ওসি।

Share if you like

Filter By Topic