Loading...
The Financial Express

সিনোফার্মের করোনাভাইরাস টিকা বুঝে নিল বাংলাদেশ, কারা পাবেন চীনা ভ্যাকসিন

| Updated: May 12, 2021 20:00:16


সিনোফার্মের করোনাভাইরাস টিকা বুঝে নিল বাংলাদেশ, কারা পাবেন চীনা ভ্যাকসিন

চীন থেকে উপহার হিসাবে পাঠানো পাঁচ লাখ ডোজ করোনাভাইরাস টিকা ঢাকায় নিয়ে আসার পর তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশের বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে বুধবার ভোরে চীন থেকে এসব টিকা ঢাকায় নিয়ে আসা হয়।

চীনের উপহার হিসাবে পাঠানো সিনোফার্মের টিকা বুধবার সকালে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন।

বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোভিশিল্ড টিকার পাশাপাশি এই টিকার প্রয়োগ চলবে।

গত সপ্তাহেই সিনোফার্মের টিকার অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

কারা
পাবেন সিনোফার্মের টিকা

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে টিকা নিতে যারা নিবন্ধন করেছেন, তাদের এখন সিনোফার্মের টিকা দেয়া হবে।

মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন থেকে বাংলাদেশ অন্তত পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চায়। এজন্য তারা চীনের সঙ্গে যোগাযোগ করছেন। ডিসেম্বরের মধ্যে এসব আনতে চায় বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যারা কোভিশিল্ড টিকা নিতে নিবন্ধন করেছিলেন, কিন্তু টিকার প্রথম ডোজ পাননি, তাদের এখন সিনোফার্মের টিকা দেয়া হবে।

বাংলাদেশে টিকা নেয়ার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত কোভিশিল্ডের টিকা পেয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১০ জন। বাকিদের সিনোফার্মের টিকা দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।

এছাড়া নতুন করে যারা নিবন্ধন করবেন, তারাও এই টিকা পাবেন। খবর বিবিসি বাংলার।

Share if you like

Filter By Topic