সিআইইউতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


FE Team | Published: January 05, 2022 17:27:19


সিআইইউতে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউর) অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার। সম্প্রতি সিআইইউর সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) অ্যাডভান্সিং টুওয়ার্ডস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং: বাংলাদেশ কনটেক্সট শিরোনামে জামাল খান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসিরি) সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
তিনি তার বক্তব্যে দেশের সরকারি-বেসরকারি বিশ^বিদ্যালয়গুলোকে গুণগত শিক্ষার মান ধরে রেখে বিশ^ র‌্যাংকিং এ এগিয়ে আসার আহ্বান জানান।খবর প্রেস বিজ্ঞপ্তির।

এই সময় অধ্যাপক ড. মো. আবু তাহের আধুনিক শিক্ষার পাশাপাশি গবেষণা ও জার্নালের দিকে বেশি গুরুত্বারোপ করেন। সিআইইউর শিক্ষার পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামি দিনে বিশ^কে নেতৃত্ব দিবেন বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন ইউজিসি সদস্য।

পরে অতিথির হাতে ক্রেস্ট তুলে দেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিইটিএল এর পরিচালক অধ্যাপক ড. এম এম নুরুল আবসার নাহিদ।

প্রধান অতিথির কর্মজীবন তুলে ধরেন সিআইইউ বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহ চৌধুরী খালেদ। অনুষ্ঠান শেষে সিআইইউর বিভিন্ন স্কুলের সঙ্গে ডিন ও শিক্ষকদের সাথেও কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন অধ্যাপক ড. মো. আবু তাহের।

Share if you like