করোনাভাইরাস কেড়ে নিল প্রবীণ সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রাণ।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৭৪ বছর।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি এম আবদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের প্রিয় অভিভাবক রিয়াজ ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি গত ৯ তারিখ থেকে করোনায় আক্রান্ত হয়ে গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রিয়াজ উদ্দিন অবিভক্ত বিএফইউজের সভাপতি ও মহাসচিব ছিলেন। জাতীয় প্রেস ক্লাবেও কয়েক দফায় সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
তিনি ফিন্যান্সিয়াল হেরাল্ড এর সম্পাদক ছিলেন।