সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন ইরফান সেলিম


FE Team | Published: April 28, 2021 19:58:36 | Updated: April 29, 2021 15:59:45


সব মামলায় জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন ইরফান সেলিম

সব মামলায় জামিনে নিয়ে কারাগার থেকে বেরিয়ে এলেন সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিম।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বরখাস্ত ওয়ার্ড কাউন্সিলর ইরফান নৌবাহিনী কর্মকর্তাকে মারধরের পর গত বছরের ২৫ অক্টোবর গ্রেপ্তার হয়েছিলেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ছয় মাস কারাবাসের পর বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ইরফান সেলিম কারাগার ছাড়া পান বলে জানিয়েছেন কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ।

হাজি সেলিমের ব্যক্তিগত একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারাগার থেকে বের হয়ে ইরফান সেলিম প্রথমে আজিমপুর কবরস্থানে মায়ের কবর জিয়ারত করেন। এখন তিনি পুরান ঢাকার দেবীদাস ঘাট লেনের দাদার বাড়িতে রয়েছেন।

ইরফান কারাগারে থাকা অবস্থায় তার মা গুলশান আরা সেলিম মারা যান। গুলশান আরাও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার ছিলেন।

Share if you like