Loading...

শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| Updated: March 15, 2022 14:02:30


ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট হতে ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ওয়েবসাইট হতে

শেরপুর সদর উপজেলায় ট্রাকচাপায় এক বাইক আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

নিহত নুরুল ইসলাম (৪০) সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। রংমিস্ত্রির কাজ করতেন তিনি।

সদর উপজেলার চাপাতলী এতিমখানা চৌরাস্তা মোড়ে রোববার রাত আড়াইটার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন বলে সদর থানার ওসি মনসুর আহম্মদ জানান।

ওসি বলেন, জেলা শহরে কাজ সেরে এক মোটরসাইকেলে করে কসবা কাচারীপাড়ায় যাচ্ছিলেন নুরুল ও হামিদুল ইসলাম। পথে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক তাদের চাপা দেয়। এতে তারা আহত হন। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের লোকজন তাদের শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খাইরুল কবীর সুমন জানান, নূরুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত হামিদুলকে হাসপাতালের ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করেছে পুলিশ এবং সদর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মনসুর আহম্মদ।

 

Share if you like

Filter By Topic