Loading...
The Financial Express

শিল্পা শেঠীর স্বামী গ্রেপ্তার ‘পর্নগ্রাফিতে জড়িত’ থাকার অভিযোগে

| Updated: July 20, 2021 11:38:03


স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্প শেঠি। ছবি: ফেইসবুক স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শিল্প শেঠি। ছবি: ফেইসবুক

পর্নগ্রাফিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড তারকা শিল্প শেঠির স্বামী রাজ কুন্দ্রা।

সোমবার মুম্বাই পুলিশ তাকে গ্রেপ্তার করে বলেছে, তার বিরুদ্ধে সুনিদিষ্ট প্রমাণ তারা হাতে পেয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ব্যবসায়ী রাজ কুন্দ্রা জে এল স্ট্রিম অ্যাপের মালিক। আইপিএল দল রাজস্থান রয়্যালসেও তার মালিকানা রয়েছে।

২০০৯ সালে রাজ কুন্দ্রাকে বিয়ে করার পর অভিনয় থেকে অনেকটাই দূরে রয়েছেন তারকা অভিনেত্রী শিল্পা শেঠি। দুই সন্তান ও স্বামীকে নিয়ে সংসারে ব্যস্ত থাকলেও প্রচারের আলোয় তিনি আসছেন প্রায়ই।

পর্নগ্রাফিক চলচ্চিত্র নিয়ে তদন্তে নেমে পুলিশ তাতে রাজ কুন্দ্রার সম্পৃক্ততার তথ্য পায় বলে এনডিটিভি জানিয়েছে।

মুম্বাই পুলিশ বলছে, এসবে রাজ কুন্দ্রার জড়িত থাকার বিষযে যথেষ্ট তথ্যপ্রমাণ মিলেছে, তবে তদন্ত এখনও অব্যাহত রয়েছে।

যে মামলাটি পুলিশ তদন্ত করছে, তা পর্নগ্রাফিক চলচ্চিত্র তৈরি এবং তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়ে।

এক্ষেত্রে রাজ কুন্দ্রাকে এই চক্রের ‘হোতা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে মুম্বাইয়ের পুলিশ কমিশনারের এক বিবৃতিতে।

এদিকে পুলিশের আনা অভিযোগ প্রত্যাখ্যান করে রাজ কুন্দ্রা বলেছেন, তিনি অন্তর্বর্তীকালীন জামিন চাইবেন।

এর আগে ২০১৩ সালে ক্রিকেট জুয়ার তদন্তে রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। তবে এবার তাকে গ্রেপ্তারই করল।

Share if you like

Filter By Topic