Loading...
The Financial Express

লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান, মারলেন আছাড়

| Updated: June 12, 2021 14:48:41


লাথি দিয়ে স্টাম্প ভাঙলেন সাকিব আল হাসান, মারলেন আছাড়

আবেদন করার পর দুই-তিন সেকেন্ড পার হয়েছে মোটে। হুট করে যেন নিজেকে হারিয়ে ফেললেন সাকিব আল হাসান। আম্পায়ারের ঠিক সামনে লাথি দিয়ে এলোমেলো করে দিলেন স্টাম্প, উড়িয়ে দিলেন বেলস। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

মুখোমুখি হয়ে তর্কে জড়ালেন আম্পায়ারের সঙ্গে। একটু পর অন্য প্রান্তে আবার দেখা গেল তার রুদ্রমূর্তি। এবার আম্পায়ারের সামনে গিয়ে তিন স্টাম্পই তুলে নিয়ে আছাড় মারলেন মাটিতে।

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শুক্রবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে এমন অবিশ্বাস্য ঘটনার জন্ম দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব।

এই দুই ঘটনার পর বৃষ্টিতে খেলা বন্ধ হলে মাঠ ছাড়ার সময় আবার তাকে দেখা যায় বিতর্কে জড়াতে। এবার অশালীন ভঙ্গি করেন আবাহনীর ড্রেসিং রুমের দিকে। সাকিবের সেই ভঙ্গি দেখে আবাহনী কোচ খালেদ মাহমুদকে দেখা যায় তেড়ে যেতে। মোহামেডানে শামসুর রহমান তখন দৌড়ে এগিয়ে গিয়ে নিবৃত্ত করেন খালেদ মাহমুদকে।

Share if you like

Filter By Topic