লঞ্চে আগুনের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন


এফই অনলাইন ডেস্ক | Published: December 24, 2021 12:30:28 | Updated: December 24, 2021 19:48:25


লঞ্চে আগুনের ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান জানান, বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে।

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। লঞ্চটি তখন ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীতে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। শুক্রবার বেলা সাড়ে ১টা পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের তথ্য দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারাও একটি তদন্ত কমিটি করবে।

Share if you like