করোনাভাইরাস মহামারীর মধ্যে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষের সহায়তায় ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, “লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকদের অনুকূলে প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্দ দিয়েছেন।”
স্থানীয় তালিকার ভিত্তিতে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত জনগণ এই সুবিধা পাবেন বলেও জানান ইহসানুল করিম।
