Loading...

রোহিঙ্গা সঙ্কটে ‘পাশে থাকার আশ্বাস’ ফ্রান্সের

| Updated: November 11, 2021 16:57:24


মঙ্গলবার প্যারিসের এলিজে প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। ছবি: পিএমও মঙ্গলবার প্যারিসের এলিজে প্রাসাদে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয়। ছবি: পিএমও

বুধবার সন্ধ্যায় প্যারিসের একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সে দেশে সরকারি সফরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে একে আব্দুল মোমেন বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সব জায়গাতেই আলোচনা হয়েছে। বিস্তারিত আলোচনা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্টে ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে। তখন এ ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

“তারা (ফ্রান্স) যেটা বলেছে, শেষ পর্যন্ত যে বাক্যটা হল, “আমরা সিরিয়াসলি আপনাদের সাথে থাকব এবং এইটা যাতে সমাধান হয়, সেজন্য আমরা জাতিসংঘের স্থায়ী সদস্য হিসেবে সেইখানে…’।”

রোহিঙ্গা সঙ্কট নিয়ে ইদানিং আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাবের ‘পরিবর্তন’ আসার কথা বৈঠকে তুলে ধরার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বললাম যে ইদানিং একটা পরিবর্তন এসেছে। আসিয়ান বলেছে তোমরা দ্বিপক্ষীয়ভাবে সমস্যার সমাধান কর।

Share if you like

Filter By Topic