Loading...

রোজায় সিএনজি স্টেশনে গ্যাস মিলবে না দিনে ৬ ঘণ্টা

| Updated: March 30, 2022 19:22:22


- ইউএনবি ফাইল ছবি - ইউএনবি ফাইল ছবি

বুধবার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোজার শুরু থেকে ঈদ-উল-ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা, অর্থাৎ প্রতিদিন ৬ ঘণ্টা সব সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এতদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা হত। গত ১ মার্চ থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরও এক ঘণ্টা বাড়ল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সাময়িক এ অসুবিধার জন্য পেট্রোবাংলার পক্ষ থেকে ‘আন্তরিক দুঃখ’ প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পাশাপাশি এ সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিম নিয়মিত মনিটরিং করবে এবং সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারও করা হয়েছে।  

সার উপাদন ছাড়াও গরমের মৌসুম চলে আসায় বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের চাহিদা বাড়ায় সরবরাহ ঠিক রাখতে পেট্রোবাংলাকে হিমশিম খেতে হচ্ছে।

পেট্রোবাংলার হিসাবে মঙ্গলবার আমদানি ও দেশের উৎপাদন মিলিয়ে গ্রাহককে মোট ২ হাজার ৯৮৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে।

এর মধ্যে বিদ্যুতের জন্য ২ হাজার ২৫২ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয়েছে ১ হাজার ১১১ মিলিয়ন ঘনফুট। সার উৎপাদনে ৩১৬ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মাত্র ১৪৩ মিলিয়ন ঘনফুট দিতে পেরেছে পেট্রোবাংলা।

Share if you like

Filter By Topic