Loading...

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে আরও ৮ মৃত্যু

| Updated: June 05, 2021 17:29:49


ফাইল ছবি ফাইল ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত তারা মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, “এর মধ্যে চারজন করোনাভাইরাস পজেটিভ ছিল। আর বাকিরা উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন।

“এ নিয়ে গত ২৪ মে থেকে ১৩ দিনে ১০১ জন মারা গেলেন; যার মধ্যে ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।”

শনিবার সকাল ৬টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। এর মধ্যে রাজশাহী ১০, চাঁপাইনবাবগঞ্জের ৫ ও নওগাঁর একজন।

এছাড়া একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৮ জন বাড়ি ফিরেছেন বলে ইয়াজদানী জানান।

এদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ একদিনের ব্যবধানে করোনাভাইরাস শনাক্তের হার বেড়েছে। শুক্রবার রাতে রাজশাহীর দুইটি ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশ করা হয়।

Share if you like

Filter By Topic