Loading...

রাজশাহীর কোভিড ইউনিটে একদিনে ১৮ মৃত্যু

| Updated: August 01, 2021 17:01:37


রাজশাহীর কোভিড ইউনিটে একদিনে ১৮ মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে।

একই সময় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাতজন। এছাড়াও কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলতায় মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।

শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে এই ১৮ জনের মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান।

মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন, পাবনার তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছে।

শামীম বলেন, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন ৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময় সুস্থ্ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৬ জন। রোববার সকাল ৬টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছে ৪১৮ জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছে ১৮ জন।

কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৯৫ জনের করোনাভাইরাস পজেটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া কোভিড পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় ৬৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে রাজশাহীতে আবারও কোভিড সংক্রমণ বেড়েছে জানিয়ে হাসপাতাল পরিচালক বলেন, শনিবার দুইটি ল্যাবে জেলার ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যার শনাক্তের হার ৩২ দশমিক ৭১ শতাংশ। যা আগের দিন শুক্রবার ছিল ২৪ দশমিক ৩২ শতাংশ।

Share if you like

Filter By Topic