Loading...

রাজশাহীতে দুই জনকে হাত-পা বেঁধে হত্যা

| Updated: August 31, 2021 19:50:33


রাজশাহীতে দুই জনকে হাত-পা বেঁধে হত্যা

রাজশাহীর দুই এলাকায় দুইজনকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। তাছাড়া আরও একজনকে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

সোমবার সকালে শাহমখদুম থানার নওদাপাড়া মহল্লা ও গোদাগাড়ী থানার কালাদিঘি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- নওদাপাড়া এলাকার নৈশপ্রহরী আনিসুর রহমান (৭৫) ও গোদাগাড়ী থানার দেওপাড়া ইউনিয়নের চাপাল গ্রামের আব্দুল খালেকের ছেলে মাছ চাষি মাসুদ আলী (৪২)।

তাছাড়া লিটন আলী (৩৬) নামে মাসুদের এক সহকারীকে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।

শাহমখদুম থানার ওসি সাইফুল ইসলাম খান বলেন, নওদাপাড়া বাজারে মহাসিনা নিপার অটোরিকশা গ্যারেজে নৈশপ্রহরী ছিলেন আনিসুর রহমান। সকালে গ্যারেজের ভেতর তার হাত-পা ও মুখ বাঁধা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

 “গ্যারেজ থেকে শহরের ছায়ানি এলাকার ইয়াছিন আলীর একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্যারেজ মালিকের অটোরিকশার জমার এক দিনের টাকা খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, আনিসুরকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা ও টাকা নিয়ে গেছে খুনি।”

Share if you like

Filter By Topic