Loading...
The Financial Express

রাজবাড়ীতে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

| Updated: June 01, 2022 17:47:49


রাজবাড়ীতে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৬

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার সংঘর্ষে ছয়জনের প্রাণ গেছে, আহত হয়েছেন আরও একজন।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার চাঁদপুর রেলগেইট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঘটনাস্থলে উদ্ধারকাজে থাকা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালুখালীর নতুন ফায়ার স্টেশনের কাছে একটি ট্রাক, একটি প্রাইভেট কার আর অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। তিনজন স্পটেই মারা গেছে।

“আমরা চারজনকে আহত অবস্থায় কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছিলাম। সেখানে আরও তিনজন মারা গেছে। বাকি একজন সেখানে ভর্তি আছে।”

Share if you like

Filter By Topic