রাজবাড়ী জেলার জৌকুড়া ও ধাওয়াপাড়া ঘাটে বালুবাহী নৌযানের (বাল্কহেড) দেড় সহস্রাধিক শ্রমিকদের প্রায় কেউই স্বাস্থ্যবিধি না মেনে কাজ ও চলাফেরা করায় এলাবাসী করোনাভাইরাসে সংক্রমণের চরম ঝুঁকির মধ্যে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জেলা প্রশাসনের কাছে আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. ইব্রাহীম টিটন বলেন, "স্বাস্থ্যবিধি কার্যকর করা বিষয়টি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাজ। তারপরেও কোন লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখবো।"
জেলা প্রশাসক দিলশাদ বেগম বলেন, "উন্মুক্ত স্থানে লকডাউনে কাজ বন্ধ রাখার ব্যাপারে আমাদের কোন নির্দেশনা নেই।"
তবে তিনি বলেন, "ঐ স্থানে শ্রমিকরা যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে সেক্ষেত্রে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।"
sazzadbabu007@gmail.com