Loading...

রাজধানীর ওয়ারীতে ‘ময়লার গাড়ির চাপায়’একজন নিহত

| Updated: December 24, 2021 14:02:17


প্রতীকী ছবি প্রতীকী ছবি

পুরান ঢাকার ওয়ারী এলাকায় গাড়ির চাপায় এক রিকশাআরোহীর মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

পুলিশের ধারণা, সিটি করপোরেশেনের কোনো ময়লার গাড়ি চাপা দিয়েছে তাকে।

নিহত স্বপন কুমার সরকারের বয়স ৬০ বছর; বাসা গেণ্ডারিয়া থানার নারিন্দা এলাকার বসুবাজার লেইনে।

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানী সুপার মার্কেটের পূর্ব পাশে টিকাটুলিতে তিনি দুর্ঘটনায় পড়েন।

ওয়ারী থানার ওসি কবীর হোসেন হাওলাদার, স্বপন গয়না রাখার ছোট বাক্স বানিয়ে বিক্রি করতেন। রিকশায় করে তিনি টিটিপাড়ার দিকে যাচ্ছিলেন।

“দুর্ঘটনার পর গাড়ি বা চালক কাউকে পাওয়া যায়নি। রিকশাচালকও তার রিকশা ফেলে চলে গেছে। কেউ কেউ বলছেন, সিটি করপোরেশনের ময়লার গাড়িতে ওই দুর্ঘটনা ঘটেছে। আমরা আশেপাশের সিসি ক্যামারার ভিডিও খতিয়ে দেখছি।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল ইসলাম বলেন, “আমরা ধারণা করছি সেটা সিটি করপোরেশনের ময়লার গাড়ি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

 

Share if you like

Filter By Topic