রাজধানীতে ঘরের ভেতর মা-মেয়ের লাশ


এফই ডেস্ক | Published: July 24, 2021 13:56:41 | Updated: July 24, 2021 17:15:58


রাজধানীতে ঘরের ভেতর মা-মেয়ের লাশ

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- ফুলবাসি চন্দ্র দাস (৩৪) ও তার মেয়ে সুমি চন্দ্র দাস (১২)।

এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ ফুলবাসির স্বামী মুকুন্দ চন্দ্র দাস (৩৬) ও তাদের তার বড় মেয়েকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

কামারাঙ্গীরচর থানার পরিদর্শক তদন্ত মোস্তফা আনোয়ার বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে নয়াগাঁও তিন নম্বর গলির বাসা মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের গলায় জখমের চিহ্ন রয়েছে।

মুকুন্দ চন্দ্র ভ্যানগাড়িতে সবজি বিক্রি এবং মাঝে মাঝে তিনি ঠেলাগাড়িও চালাতেন জানিয়ে তিনি বলেন, পরিবারটি টিনশেড ঘরের একটি কক্ষে থাকত।

বড় মেয়ের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তফা আনোয়ার বলেন, মুখে পলিথিন পেঁচিয়ে বোনকে তার বাবা হত্যা করেছে, এমন বক্তব্য দিচ্ছে বড় মেয়ে।

তাদের জিজ্ঞাসাবাদ চলছে। কেন এই ঘটনা ঘটানো হয়েছে, আশা করছি জানা যাবে।

Share if you like