Loading...

রমজানে অফিস ৯টা-সাড়ে ৩টা

| Updated: April 06, 2021 11:50:19


- এফই ফাইল ছবি - এফই ফাইল ছবি

বরাবরের মতোই রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে সোমবার এ সময়সূচি নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।  

তিনি বলেন, সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই সময় ধরে চলবে।

তবে সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্ট, ডাক, রেলওয়ে, হাসপাতাল, কলকারখানা, অন্যান্য শিল্প প্রতিষ্ঠান ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এখন অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ বা ১৫ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে।

Share if you like

Filter By Topic