করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার এ মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। স্কাই নিউজ এ খবর দিয়েছে।
জনসন জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
তিনি বলেন, "দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে যাচ্ছে এবং অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে।"
এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।