ময়মনসিংহে ব্রহ্মপুত্রে ডুবে মারা  গেল ৩ শিশু


FE Team | Published: April 14, 2021 18:22:37 | Updated: April 15, 2021 17:47:31


ময়মনসিংহে ব্রহ্মপুত্রে ডুবে মারা  গেল ৩ শিশু

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশু মারা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

বুধবার দুপুরে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন এলাকায় তারা ডুবে যায় বলে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের টিম লিডার মজিবুর রহমান জানিয়েছেন।

এরা হলো নগরীর সানকিপাড়া মহল্লার শহিদুল ইসলামের ছেলে জিহাদ (৮), হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ (৭) এবং নাসির উদ্দিনের ছেলে সায়েম (৭)।

মজিবুর বলেন, দুপুর ২টার দিকে নগরীর জয়নুল আবেদীন সংগ্রহশালা সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে পাঁচ শিশু খেলতে যায়। এদের মধ্যে তিনজন পানিতে তলিয়ে গেলে বাকিরা চিৎকার শুরু করে।

পরে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা গিয়ে সায়েম, আহাদ ও জিহাদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আহাদের মা ঝুমুর বলেন, আহাদ তার বড় ভাইয়ের সঙ্গে হার্ডওয়ারের দোকানে কাজ করত। আজকে লকডাউনের কারণে দোকান বন্ধ থাকায় বৃহ্মপুত্র নদের পানিতে খেলতে গিয়ে তার মৃত্যু হয়।

Share if you like