Loading...

ময়মনসিংহে গোলাগুলির পর ৪ ‘জঙ্গি’ আটক

| Updated: September 04, 2021 15:19:40


ময়মনসিংহে গোলাগুলির পর ৪ ‘জঙ্গি’ আটক

ময়মনসিংহে গোলাগুলির পর অস্ত্রসহ চার জঙ্গিকে আটকের খবর জানিয়েছে র‍্যাব। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর।

শুক্রবার ভোরে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান জানান।

তিনি বলেন, জঙ্গিদের অবস্থানের গোপন খবরে র‍্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি চালালে র্যারবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুলিভর্তি একটি বিদেশী রিভলবার ও দেশীয় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয় বলে জানান এ র‍্যাব কর্মকর্তা।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এএসপি ইমরান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

Share if you like

Filter By Topic