টাঙ্গাইলের ভুঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
ভুঞাপুর থানার ওসি আব্দুল ওহাব মিয়া জানান, শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার রশিদের ছেলে আসাদুল (১৬)।
ওসি বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরিবহন শ্রমিক বলে জানা গেছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
নিহতদের লাশ থানায় রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা ।
