মেয়র তাপস সস্ত্রীক করোনায় আক্রান্ত


এফই অনলাইন ডেস্ক | Published: January 13, 2022 19:00:16 | Updated: January 14, 2022 18:23:50


শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী। ফেইসবুক থেকে নেওয়া ছবি।

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার বিকেলে তার নমুনা পরীক্ষার পজিটিভফল এসেছে বলে দক্ষিণ সিটির তথ্য কর্মকর্তা মো. আবু নাছের জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তিনি বলেন, স্যারের ছেলেকে লন্ডনে নিয়ে যাবেন বলে আজ সকালে তিনি করোনাভাইরাসের পরীক্ষা করান।

তার দুই ছেলের নমুনা পরীক্ষার ফল গতকাল নেগেটিভ এসেছে।

দশ দিন আগে মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তাপস ঘরেই আইসোলেশনে ছিলেন বলেও জানান নাছের।

তিনি বলেন, তাপসের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Share if you like