Loading...

মুসলিম বিশ্বে শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই: আবুধাবি ভিত্তিক সংস্থা

| Updated: May 01, 2022 14:18:22


মুসলিম বিশ্বে শনিবার ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই: আবুধাবি ভিত্তিক সংস্থা

শনিবার মুসলিম বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবুধাবি ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

শনিবার সকালে এক বিবৃতিতে আইএসি জানায়,রোজার শেষ দিন হিসেবে চিহ্নিত করা ক্ষীণকায় কোনো চাঁদ তারা শনাক্ত করতে পারেনি। যার মানে মুসলিম বিশ্বের কোনো দেশ থেকেই এদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।

এর ফলে মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে রোববার রমজান মাসের শেষ দিন এবং পরদিন সোমবার শাওয়ালের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল ফিতর।

গালফনিউজের প্রতিবেদনের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেছে, সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি সকল মুসলিমের উদ্দেশে শনিবার ২৯ রমজান সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখতে পেলে  জানানোর আহ্বান জানিয়েছে।

আর বাংলাদেশে ঈদুল ফিতরের দিন ঠিক করার জন্য রবিবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সেদিন সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। অন্যথায় পরদিন মঙ্গলবার উদযাপিত হবে মুসলিমদের বৃহত্তম এই উৎসব।

Share if you like

Filter By Topic