Loading...

মুগদা হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ড

| Updated: October 21, 2021 18:25:05


প্রতীকী ছবি প্রতীকী ছবি

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের একটি আইসিইউতে আগুন লাগার পর তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের ছয় তলায় একটি আইসিইউতে আগুন লাগার খবর পান তারা।

অগ্নি নির্বাপক বাহিনীর সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেলা ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে এনায়েত হোসেন জানান। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

Share if you like

Filter By Topic