Loading...

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল দেশ

| Updated: January 22, 2022 15:13:43


মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল দেশ

ভারত সীমান্ত লাগোয়া মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে, যা অনুভূত হয়েছে চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৪টা ১২ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।

ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ১৮.৭ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৫৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।

ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৫২ কিলোমিটার পূর্বে এবং ভারতের মিজোরাম রাজ্যের সাইহা থেকে ১০১ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে।

তিন পার্বত্য জেলা, চট্টগ্রামসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূমিকম্প অনুভূত হওয়ার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। কম্পন টের পাওয়া গেছে রাজধানী ঢাকা থেকেও।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে আসেনি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic