Loading...

মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

| Updated: May 20, 2022 20:39:31


মিরপুরে শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

মেরামত কাজের জন্য শনিবার দিনভর বৃহত্তর মিরপুর ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিতরণ কোম্পানি তিতাস।

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের ‘স্বল্প চাপ’ বিরাজ করতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মিরপুর-১, মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএইচএস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


“গ্যাস লাইনের জরুরি মেরামত কাজের জন্য এই পরিস্থিতি হবে।”

গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic