মহাখালীতে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু


এফই অনলাইন ডেস্ক | Published: November 02, 2021 17:12:43 | Updated: November 02, 2021 19:33:11


মহাখালীতে বাসের ধাক্কায় কিশোরের মৃত্যু

ঢাকার মহাখালীতে দোতলা এক বাসের ধাক্কায় এক কিশোর মারা গেছে।

নিহতের নাম মো. রনি (১৩)। তার বাড়ি পটুয়াখালীতে। সে থাকত মহাখালী সাততলা বস্তি এলাকায়। বাবা অলিউল্লার সঙ্গে ভ্যানে সবজি বিক্রি করত রনি।

মঙ্গলবার দুপুরে মহাখালীর রেলগেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি দোতলা বাসের ধাক্কায় গুরুতর আহত হয় রনি। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বনানী থানার ওসি নুরে আযম মিয়া বলেন, পুলিশ বাস এবং এর চালককে আটক করেছে।

Share if you like