ভয়ঙ্কর রূপে কোভিড, এক দিনে ১৬৪ মৃত্যু, শনাক্ত  ৯,৯৬৪ জন


FE Team | Published: July 05, 2021 17:53:38 | Updated: July 06, 2021 10:49:53


ভয়ঙ্কর রূপে কোভিড, এক দিনে ১৬৪ মৃত্যু, শনাক্ত  ৯,৯৬৪ জন

প্রকোপ রুখতে জনজীবন স্থবির করা লকডাউনের মধ্যেই এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আর মৃত্যুতে নতুন রেকর্ড দেখতে হল বাংলাদেশকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩৪ হাজার নমুন পরীক্ষা করে মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আর আক্রান্তদের মধ্যে আরও ১৬৪ জনের প্রাণ গেছে এ ভাইরাসের কারণে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে। আর তাদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ১৫ হাজার ২২৯ জনের।

Share if you like