Loading...

ভয়ঙ্কর রূপে কোভিড, এক দিনে শনাক্ত রোগী ছাড়াল সাড়ে ১১ হাজার, ১৬৩ মৃত্যু

| Updated: July 07, 2021 13:51:35


ভয়ঙ্কর রূপে কোভিড, এক দিনে শনাক্ত রোগী ছাড়াল সাড়ে ১১ হাজার, ১৬৩ মৃত্যু

ভয়ঙ্কর রূপ পাওয়া করোনাভাইরাস মহামারীতে দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ১১ হাজারের ঘরও ছাড়িয়ে গেল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সাড়ে ৩৬ হাজার নমুন পরীক্ষা করে রেকর্ড ১১ হাজার ৫২৫ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ১৬৩ জনের।

নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ শতাংশ পেরিয়ে গেছে, যা গত বছরের অগাস্টের পর সর্বোচ্চ।

Share if you like

Filter By Topic