Loading...

ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর

| Updated: May 20, 2022 19:19:35


ভারত-বাংলাদেশ ট্রেন চালু হচ্ছে ২৬ মাস পর

ঢাকায় ভারতীয় হাই কমিশন শুক্রবার জানিয়েছে, ঢাকা ও কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা ও খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস চালু হবে ২৯ মে।

করোনাভাইরাস মহামারী শুরু হলে ২০২০ সালের ১৫ মার্চ আন্তঃসীমান্ত রেলসেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

এদিকে নতুন উদ্বোধন হওয়া ঢাকা-জলপাইগুড়ি রুটের মিতালি এক্সপ্রেস চলবে ১ জুন থেকে।

২০২০ সালের ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী পর্যায়ের ভার্চুয়াল দ্বিপক্ষীয় শীর্ষ সম্মেলনে উভয় দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে এই রেলপথ উদ্বোধন করেছিলেন। এরপর ২০২১ সালের ২৭ মার্চ এই রেলপথে যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত জানানো হয়েছিল।

সে সময় বলা হয়েছিল, সপ্তাহে দুই দিন ঢাকা ও জলপাইগুড়ি থেকে মিতালী ছেড়ে যাবে। কিন্তু মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়ায় তা আর হয়নি।

১ জুন দুই দেশের রেলমন্ত্রীরা ভার্চুয়ালি এই পথে ট্রেন চলাচল উদ্বোধন করবেন। তারপর নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে আসবে মিতালী এক্সপ্রেস।

আর ২৯ মে মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে যাত্রা শুরু করবে বলে ভারতীয় হাই কমিশন জানিয়েছে।

Share if you like

Filter By Topic