বড়পুকুরিয়া কয়লা খনির এমডিসহ ৬৮ কর্মকর্তার কোভিড, উত্তোলন বন্ধ


FE Team | Published: January 30, 2022 15:26:29 | Updated: January 30, 2022 20:33:27


বড়পুকুরিয়া কয়লা খনির এমডিসহ ৬৮ কর্মকর্তার কোভিড, উত্তোলন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালকসহ ৬৮ জন কর্মকর্তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ পরিস্থিতিতে গত ২৭ জানুয়ারি থেকে খনির কয়লা উত্তোলন সাময়িক বন্ধ ঘোষণা করে সেখানে কর্মরত প্রায় ৫শ বাংলাদেশি শ্রমিককে অনির্দিষ্টকালের ছুটি দেওয়া হয়েছে বলে খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান জানান।খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আমিসহ খনিতে কর্মরত ৩২ জন বাংলাদেশি এবং চীনা ঠিকাদারী প্রতিষ্ঠানের ৩৬ জন চীনা কর্মকর্তা-কর্মচারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ অবস্থায় খনিতে কর্মরত দেশী-বিদেশী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাছাড়া সংক্রমণ প্রতিরোধে খনিতে কয়লা উৎপাদনের কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কয়লা উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনে কোন সমস্যা হবে না দাবি করে এ কর্মকর্তা বলেন, ৩ থেকে ৪ মাস বিদ্যুৎ উৎপাদনের চাহিদার কয়লা মজুদ আছে।

Share if you like