Loading...

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রলারের সংঘর্ষ, ১৭ মরদেহ উদ্ধার

| Updated: August 28, 2021 15:19:43


-প্রতীকী ছবি -প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া সদরে একটি বিলে বালুবোঝাই ট্রলাররের সঙ্গে সংঘর্ষে যাত্রীবোঝাই ট্রলার উল্টে অন্তত ১৭ জন নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান জানান, শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে এ দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, নৌকাটি যাত্রী নিয়ে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে ব্রাহ্মণবাড়িয়ার শহরের আনন্দ বাজার ঘাটে আসছিল।

“বিকাল সোয়া ৫টার দিকে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীবাহী নৌকাটি উল্টে সব যাত্রী নদীতে পড়ে যায়।”

ট্রলারে অন্তত ৫০ জন যাত্রী ছিল জানিয়ে ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

Share if you like

Filter By Topic