Loading...

ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্রেন লাইনচ্যুত, সিলেটের পথে রেল বন্ধ

| Updated: July 13, 2022 20:11:48


ব্রাহ্মণবাড়িয়ায় তেলের ট্রেন লাইনচ্যুত, সিলেটের পথে রেল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর ও হরষপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

“সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস দুর্ঘটনার কারণে আখাউড়া রেলস্টেশনে আটকা পড়েছে।“

আখাউড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি মাজহারুল করিম বলেন, “চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। মুকুন্দপুর ও হরষপুর সেকশনে ট্রেনের একটি ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়।”

খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে বলে জানান ওসি।

Share if you like

Filter By Topic