Loading...

বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীদের তালিকায় এবারও রয়েছেন শেখ হাসিনা

| Updated: December 08, 2021 21:23:11


শেখ হাসিনা শেখ হাসিনা

যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস এর ২০২১ সালের বিশ্বের ১০০ জন ক্ষমতাধর নারীদের তালিকায় এবারও রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার এ তালিকা প্রকাশ করেছে সাময়িকীটি। এতে ৪৩তম অবস্থানে রাখা হয়েছে তাকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

২০২০ সালের তালিকাতেও ছিলেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা, যিনি এবার চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসন জিতে নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকারের দায়িত্ব নেয় তার দল আওয়ামী লীগ।

শেখ হাসিনাকে এই তালিকায় রেখে ফোর্বস বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সংগ্রামের কথা বলেছেন। খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য খাতে তার সরকারের গুরুত্বের বিষয়টিও উল্লেখ করেছে।

এবারেরটি ফোবর্সের অষ্টাদশ বার্ষিক তালিকা; যাতে বিশ্বে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ১০০ প্রভাবশালী নারীর নাম উঠে এসেছে।

তালিকার শীর্ষে রয়েছেন লেখক ও অ্যামাজনের জেফ বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট। লৌকহিতৈষী কাজে নিবেদিত এ নারী বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ধনী।

দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, তৃতীয় স্থানে পরই ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট ও আইএমএফের সাবেক প্রধান ক্রিস্টিন লাগার্দে।

এরপরে শীর্ষ পাঁচে আছেন গাড়ি নির্মাতা কোম্পানি জিএম এর সিইও ম্যারি ব্যারা, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহপ্রতিষ্টাতা এবং বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। এছাড়া ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আছেন ৩৭ নম্বরে।

দীর্ঘদিন পর এবারই তালিকায় নেই অ্যাঙ্গেলা মেরকেল। টানা ১১ বার শীর্ষে ছিলেন সাবেক এই জার্মান চ্যান্সেলর।

ফোর্বসের বার্ষিক এ তালিকায় ৪০ সিইও, বিভিন্ন দেশের ১৯ বিশ্ব নেতা রয়েছেন। মতালিকায় গতবারের মতো এবারও ৩০টি দেশের বিভিন্ন বয়সী নারীদের নাম এসেছে।

২০১৫ সালের পর তালিকায় এবারই প্রথম ৪০ সিইও ক্ষমতাধর নারীর এ তালিকায় এসেছেন, যারা ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের কোম্পানি দেখভাল করেন।

Share if you like

Filter By Topic