Loading...
The Financial Express

বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ জুনে ১.৫ গুণ হ্রাস

| Updated: July 04, 2021 20:57:56


বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ জুনে ১.৫ গুণ হ্রাস

বিশ্বব্যাপী নিশ্চিত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা  জুন মাসে পূর্ববর্তী মাসের তুলনায় ১.৫ গুণ হ্রাস পেয়ে ২০২০ সালের অক্টোবর মাসের পর্যায়ে দাঁড়াতে দেখা যায়। রাশিয়ার বার্তা সংস্থা তাসের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। খবর বাসস-এর।

তাসের পরিসংখ্যান অনুযায়ী, জুনে বিশ্বব্যাপী মোট এক কোটি ১২ লাখ মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়। মে মাসে সংক্রমণের এ সংখ্যা ছিল এক কোটি ৮৪ লাখ। বর্তমানে সারাবিশ্বে আক্রান্ত সক্রিয় কোভিড রোগীর সংখ্যা এক কোটি ১০ লাখ। আর এ সংখ্যা ২০২১ সালের মাসিক হিসাবে সর্বনিম্ন।

এদিকে কোভিড-১৯ রোগে মৃত্যু সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং এ সংখ্যা ফের চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড হওয়া সর্বোচ্চ সংখ্যার কাছাকাছি পৌঁছে গেছে। ওই সময় মাত্র এক মাসে বিশ্বব্যাপী চার লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে প্রাণ হারায় । জুনের মৃত্যু সংখ্যা জানুয়ারির সর্বোচ্চ মৃত্যু সংখ্যার একেবারে কাছাকাছি চলে গেছে। এ সময় বিশ্বব্যাপী প্রায় তিন লাখ ৮২ হাজার মানুষ এ ভাইরাসের বলি হয়েছে। মে মাসের তুলনায় মৃতের এ সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

Share if you like

Filter By Topic