Loading...

বিদ্যুৎ সংকট সেপ্টেম্বর পর্যন্ত চলার আভাস

| Updated: July 08, 2022 13:18:52


বিদ্যুৎ সংকট সেপ্টেম্বর পর্যন্ত চলার আভাস

জ্বালানি সংকটের কারণে বিদ্যুতের যে লোডশেডিং এখন হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত তা চলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের সবগুলো বিদ্যুৎ বিতরণ সংস্থার প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে দীর্ঘ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।

উপদেষ্টা বলেন, “আগামী সেপ্টেম্বরে বেশ কয়েকটি কয়লাভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। দামী তেলভিত্তিক ও গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে তখন সেগুলোকে কাজে লাগানো যাবে।”

অবশ্য এই সময়ের মধ্যে সব ধরনের সাশ্রয়ী নীতিকৌশল অবলম্বন করে বিদ্যুতের চাহিদা ১২ হাজার মেগাওয়াটের মধ্যে সীমাবদ্ধ রাখা গেলে বিদ্যুতের সংকট ‘অতটা হবে না’ বলে মনে করছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিতরণ কোম্পানির প্রতিনিধিরা বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অফিস সময় কমিয়ে আনা, সন্ধ্যার পর পর সব ধরনের অনুষ্ঠান শেষ করা, এসি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার মত বেশ কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন বৈঠকে। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।

Share if you like

Filter By Topic